
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ০৫ আগষ্ট সন্ধ্যা পর্যন্ত সারাদেশে মতো নওগাঁতে ১৪ দিনের লকডাউন চলছে। লকডাউনের সপ্তম দিনে নওগাঁর বিভিন্ন সড়কের মোড়ে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই শহরের সড়কগুলোতে ইজিবাইক, রিকশা, মোটরসাইকেল,
মাইক্রোবাস, ট্রাক, কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। শহরের বিভিন্ন স্থানে খোলা রয়েছে মিষ্টি ও খাবার হোটেল, চা ও মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকলেও সাধারণ জনগণ ঘুরে বেড়াচ্ছেন স্বাভাবিকভাবেই। অনেকে বের হয়েছেন দৈনন্দি কাজে। অনেকের মুখে দেখা যায়নি মাস্ক। দিন যতো যাচ্ছে ঢিলেঢালা হয়ে পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা কঠোর লকডাউন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা