
মোঃহাসান আলী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হাসপাতালে চিকিৎসাধীন করোনা ও সাধারণ রোগীদের ফলমুল উপহার প্রদান করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ওয়ার্ডে এসব বিতরণ করা হয়। এর আগে আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাষানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সমিরউদ্দিন
স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক স্বরুপ মালাকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিরুল ইসলাম সুমন, সাংবাদিক হারুন অর রশিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে করোনা রোগীদের চিকিৎসায় কর্মরত চিকিৎসক ও নার্সদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
উপজেলা এ পর্যন্ত করোনা ভাইরাসে ৬৬৩ জন ব্যক্তি সংক্রমিত হয়েছেন এবং মারা গেছেন ২৮ জন। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে করোনা সংক্রমিত ৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২