হোম » অপরাধ-দুর্নীতি » নারায়ণগঞ্জে র‌্যাব’র অভিযানে ১২ জুয়ারী গ্রেফতার

নারায়ণগঞ্জে র‌্যাব’র অভিযানে ১২ জুয়ারী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে এক অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ১২ জন জুয়ারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গতকাল মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদমজীনগরের র‌্যাব-১১ এর

মিডিয়া অফিসার লেফট্যানেন্ট কমান্ডার মাহমুদুল হাসান। সোমবার রাত পৌনে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন দক্ষিণ রসুলবাগ এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানান তিনি।

গ্রেফতারকৃতরা হলো মো. জহুরুল ইসলাম (৩৮), মো. হৃদয় শেখ (২১), আখের আলী (৩৫), মো. সুকুর আলী (২২), জয়নাল উদ্দিন (১৮), মো. তকবির (১৮), মো. রাজিব (২২), ওয়ারিশ মিয়া (২৮), মো. ইউসুফ (২৫), মো. সবুজ গাজী (৩৫), আতাউর রহমান (১৮) ও মো. সোহেল (২৭)।

বার্তায় র‌্যাব জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দলের চালানো অভিযানের সময় জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ ১৫ হাজার ৮শত ৯৫ টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধারসহ ১২ জন জুয়াড়ি’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। তারা এই এলাকায় কখনো গোপনে আবার কখনো

কখনো প্রকাশ্যে এই জুয়ার আসর চালাতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে। তাদের বিরুদ্ধে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে উল্লেখ করে র‌্যাব জানায়, নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!