
দাগনভূঞা প্রতিনিধি মোঃআবদুল মুনাফ পিন্টুঃ ফেনীর দাগনভূঞায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর উদ্যোগ ও অর্থায়নে করোনায় ক্ষতি গ্রস্থ অসহায় ও কর্মহীন সিএসআর – এর বিশেষ কর্মসূচির আওতায় খাদ্য দ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। ২৬ জুলাই সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ খাদ্য দ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেন সেন্টু, ম্যানেজার অপারেশন মনিরুজ্জামান পিন্টু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহীন ও সাংবাদিক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৬ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্য তেল, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এবং মাস্ক সদর ইউনিয়নের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে এই খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য