
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভাগ্নে (বড় বোনের ছেলে) জিয়াউল আলম সিদ্দিকী উল্লাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (২৪ জুলাই) দিনগত রাত ২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
জিয়াউল আলম বগুড়ার গাবতলী উপজেলার পাচপাইকা গ্রামের সাবেক স্কুলশিক্ষক নূরুল আমিন আকন্দের ছোট ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রুহুল কবির রিজভী জানান, কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় তার ভাগ্নে উল্লাসকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সে মারা যায়।
এদিকে মরহুম উল্লাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভাগ্নে উল্লাস সকলের কাছে অত্যন্ত স্নেহভাজন ও আদরের হিসেবেই বেড়ে উঠেছিল। ব্যক্তিজীবনে নিরহঙ্কারী ও সৎ হিসেবেই জীবন যাপন করেছেন।
রিজভী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তার ভাগ্নে উল্লাসকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত