হোম » প্রধান সংবাদ » বগুড়ার মহাস্থানের বিশিষ্ট ব্যবসায়ী  সাইফুল ইসলাম ইন্নার দাফন সম্পন্ন

বগুড়ার মহাস্থানের বিশিষ্ট ব্যবসায়ী  সাইফুল ইসলাম ইন্নার দাফন সম্পন্ন

এম.এ রাশেদ: বগুড়ার শিবগঞ্জের মহাস্থানের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল ইসলাম ইন্না(৬৫) গত ০৭ জুলাই বুধবার রাত সাড়ে ৯ টায় করোনায় আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।  তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান গ্রামের মরহুম আজিম উদ্দীন প্রামাণিকের পুত্র এবং ৩৭, বগুড়া-০২, শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য  আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ’র ছোট ভাই।
০৮ জুলাই বৃহস্পতিবার বাদ জোহর মহাস্থান ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ  শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযার নামাজ পূর্বে তাঁহার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন  মরহুমের বড় ভাই স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ। জানাযার নামাজে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু,রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল
ইসলাম শফি,উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এরফান আলী,উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরীফ সঞ্চয়(এমবিএ) ব্যারিষ্টার তাসবীর শরীফ,ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা,আলিম উদ্দিন,ছানাউল হক ছানা,রায়হান আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আজমল হোসেন, আলহাজ্ব আব্দুল জলিল, আলহাজ্ব জাহেদুর রহমান,আলহাজ্ব মোশারফ হোসেন, আলহাজ্ব সাইফুজ্জামান চুন্নু,গোলাম রব্বানী পুটু,আব্দুল
আলিম, মোজাফ্ফর হোসেন,আশরাফুল ইসলাম, সাইফুল ইসলাম,আব্দুল মালেক, রবিউল হাসান  মাসুদ,সাইদুর রহমান, সাহেদুল ইসলাম শাহেদ,শহিদুল ইসলাম রঞ্জু,জাতীয় যুব সংহতি নেতা শেখ ফজলুল বারী,পুটু মিয়া,দেলোয়ার হোসেন,আল আমিন জাহিদ,জাতীয় ছাত্র সমাজ শিবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি  গোলাম মোস্তফা,মাওঃ আব্দুল হামিদ  সহ  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মরহুমের আত্মীয়-স্বজনসহ মুসল্লীবৃন্দ। জানাযার নামাজে ইমামতি করেন মহাস্থান মাযার মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মোঃ এমদাদুল হক।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!