হোম » প্রধান সংবাদ » ভালুকায় বিশিষ্ট সমাজ সেবক আলাউদ্দিন ফকিরের সহধর্মিণীর ইন্তেকাল।

ভালুকায় বিশিষ্ট সমাজ সেবক আলাউদ্দিন ফকিরের সহধর্মিণীর ইন্তেকাল।

আরিফুল ইসলাম আরিফ:- ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের মল্লিকবাড়ীর বিশিষ্ট সমাজ সেবক,আলহাজ্ব আলাউদ্দিন ফকিরের সহধর্মিণী এবং মল্লিকবাড়ী ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, মল্লিকবাড়ী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন সোহাগ ফকিরের মমতাময়ী মা ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার  রাত ১২টায়

ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহী রাজিউন।৮ই জুলাই বৃহস্পতিবার দুপুরে মরহুমার জানাজা মল্লিকবাড়ী শহীদ নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।এসময় ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,পীরে কামেল মুফতি

মেহের উদ্দীন বরাইদি,ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব এসএম আকরাম হোসাইন, মাইনুদ্দিন ফকির,প্রভাষক খসরু মাহমুদ রণি,ইউপি সদস্য শামসুল হক,মির্জা আবুল হোসেন,ড.রফিকুল ইসলাম হারিছ, মল্লিকবাড়ী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি রাকিব উদ্দিন,সাধারন সম্পাদক ডাঃজাহিদুল ইসলাম সহ আওয়ামীলীগ এবং বিএনপি নেতাকর্মীরা,ব্যবসায়ীরা ও ফকির পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা,শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!