
এম.এ রাশেদ: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ১ কেজী গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করা হয়েছে। বগুড়া ডিবির একটি টিম ৬ জুলাই দুপুর বগুড়া জেলার গাবতলী থানার সুখানপুকুর বন্দর সাকিনস্থ গাবতলী হইতে সোনাতলা গামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে জনৈক দিনার এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ১ কেজী গাঁজাসহ শ্রী রনজিৎ কুমার রায় (৫৭), পিকা-মৃত ডেলুয়া, মাতা-মৃত লাচিয়া,
সাং-সুখানপুকুর বন্দর, থানা-গাবতলী, জেলা-বগুড়া, (বর্তমান সাং-গাজী পালশা জনৈক শ্রী কমল ফুড এর ভাড়াটিয়া) থানা ও জেলা-বগুড়া সদর, শ্রী স্বপন রাজভর (৪২), পিতা-মৃত সেবুয়া রাজভর, সাং-সুখানপুকুর বন্দর, থানা-গাবতলী, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া গাবতলী থানায় মামলা রজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য