
নারায়ণগঞ্জ প্রতনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যার ভয় দেখিয়ে পুত্রবধূকে ধর্ষণের অপরাধে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শ্বশুর আব্দুল আজিজ (৪৮)কে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। অভিযুক্ত আজিজ মৃত আবু সাঈদ ভূঁইয়ার ছেলে ও লেগুনা চালক বলে জানা গেছে। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি আনিসুর রহমান মোল্লা জানান, পাঁচ মাস আগে আজিজের ছেলের সঙ্গে ওই নারীর
বিয়ে হয় ওই। তারা পাশাপাশি ঘরে বসবাস করার সুযোগে শ্বশুর বিভিন্ন সময় পুত্রবধূকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হলে পুত্রবধূকে সে বিভিন্ন ধরণে ভয়ভীতি দেখাতেন। এর এক পর্যায়ে গত ২৫ জুন গৃহবধূর স্বামী ব্যক্তিগত কাজে বাহিরে গেলে এবং শাশুড়ি অন্য গ্রামে বেড়াতে গেলে শ্বশুর তার পুত্রবধূর ঘরে ঢুকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এর পরে আরো কয়েকবার ধর্ষণ করে আবদুল আজিজ। তারই ধারাবাহিকতায় সোমবার বিকালে বাড়িতে কেউ না
থাকার সুযোগে পুত্রবধূকে আবারো ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় গৃহবধূ আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা করেছেন বলে জানান ওসি আনিসুর রহমান। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষা করার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি আজিজকে ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান