হোম » প্রধান সংবাদ » ধুনটে স্বামীর প্রতি অভিমান করে নববধূ বিষপানে আত্মহত্যা

ধুনটে স্বামীর প্রতি অভিমান করে নববধূ বিষপানে আত্মহত্যা

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার ধুনটে স্বামীর প্রতি অভিমান করে রিমা আক্তার (১৯) নামে এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছে। সে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের মোঃ দুকু মিয়ার মেয়ে এবং একই উপজেলার শিয়ালী গ্রামের মোঃ রাকিবুল ইসলাম রাঙ্গার স্ত্রী। তাদের ১০ মাস পূর্বে প্রেম ও ভালোবাসার সম্পর্কে বিয়ে হয়।৫-জুলাই (সোমবার ) রাত্রি  ৮ টার সময় রিমা আক্তার ও স্বামী রাকিবুল ইসলাম রাঙ্গার

মধ্যে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে  রিমা আক্তার ঔ রাতে সাড়ে ৮ টার সময় তার স্বামীর বাড়ীতে নিজ শোয়ার ঘরে বিষপানে আত্মহত্যা করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!