
মোঃহাসান আলী: বাংলাদেশ সরকার কর্তৃক আরোপিত ৭ দিনের (০১-০৭ জুলাই, ২০২১) বিধিনিষেধ-লকডাউন বাস্তবায়ন, করোনা সংক্রমণ প্রতিরোধ, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম অপসারণ এবং সর্বোপরি জনমানুষের কল্যাণার্থে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবাযের হোসেন , সাধ্যমতো সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাই নিজ নিজ দায়িত্বটুকু পালন করলেই সরকার তথা প্রশাসনের জন্য মানুষকে যথাযথ ও
সময়োপযোগী সেবা প্রদান সহজ ও মসৃণ হয়ে যাবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের নিকট অনুরোধ করছি। সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নে ১ জুলাই বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী বাজার, ডাঙ্গী বাজার, জাউনিয়া বাজার, লাহিড়ী হাট, পাড়িয়া বাজার, হরিনমারি বাজার, বোয়ালধার বাজার,স্কুলহাট (আমজানখোর), মোড়লহাট (বড়পলাশবাড়ি), কুশলডাঙ্গী বাজার, জিয়াখোর বাজার, গান্ডিকাড়ি বাজার, কাঁচকালি বাজার, ধোনিরহাট, হলদিবাড়ি বাজার, জাউনিয়া বাজার
সহ বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবাযের হোসেন ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী সরদার ও মোঃ শামসুজ্জামান আসিফ, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল হক প্রধান ও থানার পুলিশ সদস্যগণ, সেনাবাহিনী-বিজিবি-র্যাব-আনসার সদস্যগণ এবং বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের স্টাফগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা