
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: গণমাধ্যমে তথ্য দেওয়ার ‘অপরাধে’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) ।
আজ ১লা জুলাই বিজেএসসি’র সভাপতি জি এম হিরক ও সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত ঘটনার নিন্দা প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত অন্যায়কে প্রশ্রয় দান করে এবং বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারিতার বহিঃপ্রকাশ। এছাড়াও এ সিদ্ধান্ত শিক্ষকসমাজ ও গণমাধ্যমের জন্য অপমানজনক।
একইসাথে এই বিজ্ঞপ্তিতে ঠুনকো অজুহাত দেখিয়ে গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষক কাজী আনিছুল ইসলামের পদোন্নতি স্থগিত করার তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে । গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষকদের উপর সকল ধরনের অন্যায়-অবিচার অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে উপরিউক্ত ঘটনার গৃহীত সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবীও জানিয়েছে তারা।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা