হোম » প্রধান সংবাদ » কুবি শিক্ষকের প্রতি অবিচারের ঘটনায় বিজেএসসি’র নিন্দা!

কুবি শিক্ষকের প্রতি অবিচারের ঘটনায় বিজেএসসি’র নিন্দা!

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: গণমাধ্যমে তথ্য দেওয়ার ‘অপরাধে’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) ।

আজ ১লা জুলাই বিজেএসসি’র সভাপতি জি এম হিরক ও সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত ঘটনার নিন্দা প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়,  এ ধরনের সিদ্ধান্ত অন্যায়কে প্রশ্রয় দান করে এবং বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারিতার বহিঃপ্রকাশ। এছাড়াও এ সিদ্ধান্ত শিক্ষকসমাজ ও গণমাধ্যমের জন্য অপমানজনক।

একইসাথে এই বিজ্ঞপ্তিতে  ঠুনকো অজুহাত দেখিয়ে গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষক কাজী আনিছুল ইসলামের পদোন্নতি স্থগিত করার তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে । গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষকদের উপর সকল ধরনের অন্যায়-অবিচার অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে উপরিউক্ত ঘটনার গৃহীত সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবীও জানিয়েছে তারা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!