হোম » প্রধান সংবাদ » টাঙ্গাইলে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃংখলা বাহিনী

টাঙ্গাইলে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃংখলা বাহিনী

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও  চলছে কঠোর লকডাউন।আর এই লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।সংক্রমণ ঠেকাতে জনসমাগম রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার  সহ অন্যান্য সদস্যরা। তাদের সঙ্গে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।
টাঙ্গাইলেও প্রয়োজন ছাড়া আইন অমান্য করে ঘর থেকে বের হলেই করা হচ্ছে জরিমানা।সেই সাথে যারা ঘর থেকে বের হচ্ছে তাদেরকে বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। জরুরি প্রয়োজনের কথা যারা বলছেন তাদের কাছ থেকে যথাযথও প্রমাণ চাওয়া হচ্ছে এবং সেই সাথে শহরের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ দিনের সরকারি ‘বিধিনিষেধ’ শুরু হয়েছে। এই ৭ দিন সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রেখে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। উল্লেখ্য  গতকাল বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ মানুষের চলাচলে ‘বিধি-নিষেধ’ আরোপ করে ২১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত ‘বিধিনিষেধ’ আরোপ করা হলো। অতি জরুরি প্রয়োজনে ‘বিধিনিষেধের’ সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না উল্লেখ করে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা জানান,বিনা কারণে বাড়ির বাইরে গেলেই গ্রেপ্তার করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!