
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কোভিট-১৯ পরিস্থিতির টিকা কার্যক্রম অগ্রগতি ও কোভিট আইসোলেশন সেন্টারে “সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম” চালু করণ বিষয়ে স্বাস্থ্য বিধি মেনে প্রেস ব্রিফিং করা হয়েছে। আজ ১ জুলাই বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদ আলম উক্ত প্রেস ব্রিফিং করেন। এসময় তিনি বলেন জাইকার অর্থায়নে উপজেলা প্রশাসনের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে।
গত বছর করোনা সংক্রমণের প্রাথমিক সময়েই ২০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল ও ট্রমা সেন্টার কে কোভিট- ১৯ এর জন্য আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুত করা হয়। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম চালু হওয়ায় একসাথে ৩০ জন রোগী কে অক্সিজেন প্রদান করা সম্ভব বলে জানান টিএইচও ডাঃ খুরশিদ আলম। জানা যায়, ভৈরবে
এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৭০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১০৩ জন। এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন ২১জন। অদ্যবধি পর্যন্ত করোনা পজেটিভ রয়েছে ৪৬ জন। করোনা ভাইরাস প্রতিরোধে টিকার জন্য নিবন্ধন করেছেন ১২১৫৬জন। তাদের মধ্যে টিকা সম্পন্ন করেছেন ৬৭২৯ জন। টিকার প্রথম ডোজ নিয়েছেন ৮০৩১জন এবং ২য় ডোজ অসম্পূর্ণ আছে ১৩০২জন।
এসময় ভৈরব বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রিয়াসাত আজিম, ডাঃ এমএ করম ও ডাঃ ফারিয়া নাজমুন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত