
এম আর ওয়াসিম: কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল ২৯ জুন মঙ্গলবার বিকালে পৌর সম্মেলন কক্ষে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন মেয়র ইফতেখার হোসেন বেনু। গতকাল মঙ্গলবার বিকালে পৌর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ৮৪ কোটি ৭৯ লাখ ৩৬ হাজার ৪০১ টাকা ৫৬ পয়সার বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৩ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার ৭৯৬ টাকা ০৬ পয়সা, উন্নয়ন সহায়তা তহবিল হিসাব থেকে আয় ৫৮ কোটি ৬০ লাখ ৪৯ হাজার ৮৪৭ টাকা ২৮ পয়সা ও পানি সরবারাহ শাখা থেকে আয় ২ কোটি ২৪ লাখ ৮৭ হাজার ৭৫৮ টাকা ২৮ পয়সা। বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।
প্রস্তাবিত বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার প্যানেল মেয়র মুমিনুল হক রাজু, নির্বাহী প্রকৌশলী বাদশা আলমগীর, সচিব মো. দুলাল উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা শের দিল নইম, পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর দ্বীন ইসলাম ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণার সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের বাজেট-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র। সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন পৌর লাইসেন্স ইন্সপেক্টর আক্তারুজ্জামান আক্তার।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২