
শাহজাহান সিরাজ : গাইবান্ধার থানসিংহপুর মৌজায় অবৈধভাবে জমি দখল করতে না পেরে হামলা, মারপিটের ঘটনায় মামলা। অবশেষে সেই মামলা থেকে রেহাই পাবার জন্য আসামি মোসলেম উদ্দিন গংরা ষড়যন্ত্রমুলকভাবে বাদীকে ফাঁসাতে হাসপাতালে ভর্তি সহ মিথ্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান বাদী মৃত আব্দুল হামিদের পুত্র আহসান হাবিব লুমন। তিনি জানান, ক্রয় সুত্রে ৬ শতাংশ জমির উপর নতুন দোকান ঘর ভাংচুর সহ হামলা ও
মারপিটের ঘটনায় গত ১৩ জুন মৃত মোহাম্মদ আলীর পুত্র মোসলেম উদ্দিন সহ ৫ জনের নামে সদর থানায় এজাহার দায়ের করি। যার মামলা নম্বর ১৭। ঐ মামলা থেকে রেহাই পেতে ষড়যন্ত্রমুলক ও মিথ্যা নাটক সাজিয়ে আসামিরা হাসপাতালে ভর্তি সহ মিথ্যা মামলা দায়েরের পায়তারা করছে। এ বিষয়ে সচেতন একজন এলাকাবাসী জানান,
গাইবান্ধা পোস্ট অফিসে সরকারি চাকুরি করার পাওয়ারে সে এই এলাকায় ভুমি দখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মানুষের জমি অবৈধ দখলের ইজারা নেয়। অপর আরেকজন বলেন, এইবার এই ভূমিদস্যু মোসলেম উদ্দিনের পূর্বের সকল পাপের পরিণাম ভোগ করার সময় এসেছে। অপরদিকে অভিযুক্ত মোসলেম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অনীহা ও অপারগতা প্রকাশ করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২