
শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ টাঙ্গাইলে বিশেষ অভিযানে ২ চোরাই মোটরসাইকেল সহ ৩ সক্রিয় চোরকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার(২৪ জুন)সকালে টাঙ্গাইল সদর উপজেলায় অভিযান চালিয়ে ২টি বাজাজ কোম্পানীর মোটর সাইকেল সহ তাদের গ্রেফতার করা হয়। আসামীরা হলো-টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর (হাটফতেপুর) গ্রামের বাবুল মনিদাস এর ছেলে লিটন মনিদাস(২৭),জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বয়ড়া গ্রামের মৃত মাখন বাদ্যকার এর ছেলে- শ্রী আনন্দ
বাদ্যকার (৩৯) এবং তার ছেলে শ্রী সাগর বাদ্যকার (২০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৪১১/৪১৩ ধারায় মামলা দায়ের করে দুপুরে জেল হাজতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে এসআই মোরাদুজ্জামান জানান,ওসি মীর মোশারফ হোসেন এর নের্তৃত্বে অভিযান চালিয়ে ২টি বাজাজ কোম্পানীর মোটর সাইকেল উদ্ধারসহ ০৩ জন অভ্যাসগত চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়কারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ