
জে,ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে আগুনে পুড়ে দুইটি পরিবারের ক্ষয়ক্ষতি অনুমান পাঁচ লাখ টাকা হয়েছে বলে জানা গেছে। গত ২১ জুন সোমবার দিবাগত রাত্রে উপজেলার বালিহাড়া গ্রামের মুসার ছেলে বজরুল এর বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিনশিখা বজরুল ও মোজাম্মেলের বাড়ির আসবাপত্রসহ অনুমানিক পাঁচ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত্র অনুমান সাড়ে ৩টার সময় গোয়াল ঘরে মসা তাড়ানোর জন্য
গোবরচাপ ব্যবহার করে মুসা। এরপর গোবরচাপ থেকে আগুনের ফুলকি বের হয়ে ঘরের ম্যধে লাগলে মহতেই চারদিকে ছুড়িয়ে পরে।
এতে দুইটি পরিবারের তিনটি ঘরসহ অনেক আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। সোমবার সকালে ঘটনার স্থলে গিয়ে সহযোগিতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দৈনিক হরিপুর এর প্রকাশক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, বীরমুক্তিযোদ্ধা সেলিম রেজা বুলবুল তালুকদার।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান