হোম » প্রধান সংবাদ » ফেজবুকে ভাইরাল হওয়া সেই রাস্তা নিজ অর্থে নির্মাণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আকমাল হোসেন

ফেজবুকে ভাইরাল হওয়া সেই রাস্তা নিজ অর্থে নির্মাণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আকমাল হোসেন

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আকমাল হোসেন। সদর ইউনিয়নের খালিয়াপাড়া আঞ্চলিক সড়ক দীর্ঘদিন যাবৎ মেরামত না করায় একটু বৃষ্টি হলেই কাদা সৃষ্টি হয় এতে সাধারণ মানুষের চলাচলের অনুপোযোগী হয়ে যায়৷ স¤প্রতি খালিয়াপাড়া গ্রামের লোকজনের দীর্ঘদিনের দাবি রাস্তা পুনর্নির্মাণ না করায় এলাকাবাসী ভিন্ন কৌশলে প্রতিবাদ করেন। এর অংশ হিসেবে কাদাযুক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে চাঞ্চল্যের সৃষ্টি হয় । পরে এই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ভাইরাল হয়েছে।

এই ঘটনার পর উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক ইউপি চেয়ারম্যান আকমাল হোসেন নিজ অর্থে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেন। সোমবার (২১ জুন) সকালে সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আকমাল হোসেন ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় রাস্তা নির্মাণ সামগ্রী পৌঁছে দেয়। এসময় ইউপি চেয়ারম্যান আকমাল হোসেন বলেন খালিয়াপাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো এই রাস্তা নির্মাণ। সংসদ সদস্য তানভীর ইমামের নির্দেশনায় এই রাস্তা নিজ অর্থায়নে করতে পেরে আমি আনন্দিত। সকলের আর্শিবাদ পেলে আগামী নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মাঠে থাকব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!