
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভুঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন করিমপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের কাজ ও এতিমদের ভরন পোষনের জন্য উপজেলার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন দাগনভুঞা প্রবাসী ফোরামের নিকট সহযোগীতা কামনা করে গত রমজান মাসে যাকাত বা ফিতরার টাকা ও এতিমদের জন্য দান আবেদন করা হয়। আজ সোমবার ফোরামের পক্ষ থেকে উক্ত এতিমখানা ও মাদ্রাসাকে ১লক্ষ পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করা হয় ।
এই সময় উপস্থিত ছিলেন দাগনভুইয়া বাজার কমিটির সভাপতি জনাব আবুল কায়েস রিপন, ফোরামের উপদেষ্টা ও দাগনভুঞা আজিজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ভিপি নুরুল হুদা হুদন, দাগনভুঞা পৌরসভা ৩ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন মাসুদ, প্রবাসী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ফখরুল ইসলাম, রনি মেম্বার, দাগনভুঞা প্রতিনিধি সাইফুল ইসলাম মাসুদ, ওমান সালালা শাখার কাজী শাহীন ও তুহিনসহ মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃ্বৃন্দ ।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ