হোম » প্রধান সংবাদ » দক্ষিন করিমপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় প্রবাসী ফোরামের অনুদান প্রদান 

দক্ষিন করিমপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় প্রবাসী ফোরামের অনুদান প্রদান 

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভুঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন করিমপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের কাজ ও এতিমদের ভরন পোষনের জন্য উপজেলার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন দাগনভুঞা প্রবাসী ফোরামের নিকট সহযোগীতা কামনা করে গত রমজান মাসে যাকাত বা ফিতরার  টাকা ও এতিমদের জন্য  দান আবেদন করা হয়।  আজ সোমবার ফোরামের পক্ষ থেকে উক্ত এতিমখানা ও মাদ্রাসাকে ১লক্ষ পাঁচ হাজার  টাকা অনুদান প্রদান করা হয় ।
এই সময় উপস্থিত ছিলেন দাগনভুইয়া বাজার কমিটির সভাপতি জনাব আবুল কায়েস রিপন, ফোরামের উপদেষ্টা ও দাগনভুঞা আজিজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ভিপি নুরুল হুদা হুদন, দাগনভুঞা পৌরসভা ৩ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন মাসুদ, প্রবাসী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ফখরুল ইসলাম, রনি মেম্বার, দাগনভুঞা প্রতিনিধি সাইফুল ইসলাম মাসুদ, ওমান সালালা শাখার কাজী শাহীন ও তুহিনসহ মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃ্বৃন্দ ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!