
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মা ও শিশুর সংক্রমন নিয়ন্ত্রন, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়। “মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্য কেন্দ্রে প্রসব করাই” এই শ্লোগানে রোববার সদর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও পায়াকট বাংলাদেশ এবং আদৃতা ভিজ্যুয়ালের সহযোগিতায় অনুষ্ঠানে সদর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা: ফিরোজ জামান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বিষেষ অতিথি পৌরসভার
প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী, রোগ নিয়ন্ত্রণের মেডিকেল অফিসার ডা: ফারিয়া মাহজাবিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মঞ্জুর মোর্শেদ, সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একেএম আতিকুর রহমান আতিক, প্রতিষ্ঠানে সদর উপজেলার রুহিয়া মেডিকেল অফিসার ডা: হাসিব আল হাসান, স্বাস্থ্য পরিদর্শক আনসারুল ইসলাম চৌধুরী প্রমুখ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মশালায় অংশগ্রহনকারীগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় মা ও শিশুর সুরক্ষার জন্য প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব উঠে আসে এবং সংক্রমন নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে অঙ্গীকার করেন অংশগ্রহনকারীগণ।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা