
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রাম-বোর্ডের হাট থেকে উদয় কুড়ি গ্রামেরব বট গাছের মোড়ের পূর্ব পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা পাকা করণ না হওয়ায় চরম ভোগান্তিতে আছে এলাকার জনগণ। এই রাস্তাটি দিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ৭ টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করে।
এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়ন পরিষদ থেকে কোন উদ্যোগ না নেওয়ায় গত বছর তারা নিজ উদ্যোগে ২৮ হাজার টাকা চাঁদা উত্তোলন করে রাস্তাটি সংস্কার করেন। সংস্কারের অভাবে চলতি বর্ষায় একাধিক স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ার কারণে বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। এ রাস্তা দিয়ে নিয়মিত রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, ইজিবাইক, ভটভটি, ট্রাক্টর,
পাওয়ার ট্রলি সহ বিভিন্ন ধরনের যানবাহন সব সময় চলাচল করে। বর্ষার মৌসুমে রাস্তাটির বিভিন্ন স্থানের গর্তে পানি জমে যাওয়ার ফলে এসব যানবাহন সহজ ভাবে চলাচল করতে পারে না। রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ অতি কষ্টে চলাচল করে।
এলাকা ঘুরে দেখা যায়, রাস্তাটি দিয়ে তাতঁরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাতঁরা হাই স্কুল, আলতাদিঘী ফাজিল (স্নাতক) মাদ্রাসা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থী ও কুসুম্বি ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও স্থানীয়
হাট-বাজারের হাজার হাজার , এনজিও কর্মী, সরকারি ও বেসরকারি চাকরিজীবী এই রাস্তায় প্রতিদিন যাতায়াত করে। কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটিতে কর্দমাক্ত হওয়ার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেতে পারে না সংশ্লিষ্ট পথযাত্রীরা। বিশেষ করে কোন গর্ভবতী মহিলা ও মুমূর্ষু রোগী চিকিৎসার
জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। উল্লেখ্য, এসব এলাকায় প্রচুর পরিমাণে খাদ্যশস্য সহ বিভিন্ন জাতের শাক সবজি যেমন লাউ, শসা, আলু, ধান, পাট, ভুট্টা, মরিচ,
টমেটো উৎপন্ন হয়। এসব শস্য উৎপাদন করার জন্য সার, কীটনাশক, শেরপুর শহর থেকে আনতে অনেক পরিবহন খরচ সহ ভোগান্তি পোহাতে হয় তেমনি এসব কৃষিজাত পণ্য ও খাদ্যশস্য বিক্রয়ের
জন্য শহরে আনার প্রয়োজন হয়। যানবাহন রাস্তা খারাপ হওয়ায় যেতে চায় না। ফলে সময়মতো শহরের বাজারে বিক্রি করা সম্ভব হয় না। তাই এসব এলাকার কৃষকরা পরিশ্রম করেও সুলভ মূল্য থেকে বঞ্চিত হয়।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, বর্তমান সরকার উপজেলার বিভিন্ন বড় রাস্তাসহ অনেক আঞ্চলিক রাস্তা পাকাকরণ করলেও এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা পাকাকরণ হচ্ছেন্।া স্থানীয় প্রশাসন বেশ কয়েকবার মেপে গেলেও অদৃশ্য
কারণে রাস্তাটি পাকা হয়নি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অনেকবার জানানোর পরও রাস্তাটি এখনো বেহাল দশায় পড়ে আছে। রাস্তাটি দ্রুত পাকা করণের দাবি জানান সংশ্লিষ্ট এলাকাবাসী।
রাস্তাটি পাকাকরনের ব্যাপারে জানতে চাইলে, শেরপুর উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুর রশিদ জানান, রাস্তাটি পাকাকরনের দাবির বিষয়টি উপর মহলে জানানো হয়েছে তবে একনেকে এখনো অনুমোদিত হয়নি।
এ বিষয়ে কথা বলার জন্য কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম পান্নার সাথে মোবাইল ফোনে কথাবলার চেষ্টা করা হলে, তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য