হোম » প্রধান সংবাদ » সোনাইমুড়ীতে ২২০ পরিবার পাকাঘর পাওয়ার আসায় স্বপ্ন বুনছেন

সোনাইমুড়ীতে ২২০ পরিবার পাকাঘর পাওয়ার আসায় স্বপ্ন বুনছেন

মো: হানিফ, সোনাইমুড়ী ( নোয়াখালী) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে জেলার সোনাইমুড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২
প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঠিকানা। সেলক্ষ্যে ভ‚মিহীন ও গৃহহীনরা নতুন পাকা ঘর পাওয়ার আশায় স্বপ্ন বুনছেন। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা আগামী ২০ জুন ঘরগুলো  উদ্ভোদন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গৃহহীন পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহ নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ

পর্যায়। গৃহহীন পরিবার তাদের স্বপ্নের ঘর বুঝে পাচ্ছেন আগামী ২০ জুন । সমগ্র বাংলাদেশে একযোগে ভার্সুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী এ প্রকল্পটি উদ্বোধন করবেন। ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘরগুলি সরেজমিনে পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন। ‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’এই  স্লোগানে সোনাইমুড়ী উপজেলায় ভূমি ও গৃহহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার হিসেবে দেয়া খাস জমিতে গৃহ নির্মাণের কাজ করছে উপজেলা প্রশাসন।

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমি ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে গৃহ নির্মাণ করছে উপজেলা প্রশাসন। সোনাইমুড়ী উপজেলা ২২০ পরিবারের মধ্যে এই ঘর হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন নিশ্চিত করেছেন। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী সারাদেশে সকাল ১০ টা ৩০ মিনিটে একযোগের মধ্যে সোনাইমুড়ী উপজেলা আশ্রয়ন-২  প্রকল্পটি উদ্বোধন করলে উপকারভোগীদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।

প্রত্যেক ভূমি ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত করে ওই জমির ওপর ঘর তৈরি করা হয়েছে। প্রতিটি ঘরের বরাদ্দ ১ লাখ ৭১ হাজার টাকা। এই টাকায় তাদের জন্য ২০ ফুট বাই ২২ ফুট প্রস্থের ঘরে রয়েছে দু’টি কক্ষ, একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দাসহ অন্যান্য সুবিধা রয়েছে এসব ঘরে। এ লক্ষ্যে বিগত ১৭ জুন সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন মুজিব বর্ষ

উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ২২০ ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায় শুভ উদ্ভোদন উপলক্ষে প্রেস বিফিং করেন। শনিবার ১৯ জুন ঘরগুলোর পরিদর্শন করতে নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, উপজেলার চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান সহ অন্যান্যরা যান। উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান জানান, ঘরগুলো প্রস্তুত করা হয়েছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী ভাচুয়ালের মাধ্যমে গৃহহীন ও ভ‚মিহীনদের হস্তান্তর করবেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!