
শেখ মাজহারুল ইসলাম সোহানঃ মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত রোগীদের বেচে থাকার লড়াইয়ে আর্থিকভাবে সহায়তা করতে পাশে দাঁড়িয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে তৈরি অলাভজনক সংগঠন বাংলাদেশ ইয়ুথ অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেস’। তারই ধারাবাহিকতায় দীর্ঘ সময় ধরে তহবিল সংগ্রহ শেষে রবিবার(৬ জুন)সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘ক্যান্সার মিশন ফাউন্ডেশন’ ইউনিটে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রজেক্ট

নবজীবন’ এর মাধ্যমে ক্যান্সার আক্রান্তর আর্থিকভাবে সহায়তা করেছে সংগঠনটির সদস্যরা।এসময় রোগীদের চিকিৎসা সহায়তার জন্য সংগ্রহকৃত ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। প্রকল্প বাস্তবায়নের বাংলাদেশ ইয়ুথ অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেস’এর সদস্যদের সাথে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১-এর সেরা দশের অন্যতম এবং কোভিড ফ্রন্ট-লাইনার আপনা চাকমা। এ সময় আরও ছিলেন বিএসএমএমইউ’র অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম, অনকোলজি বিভাগের
প্রধান প্রফেসর ডা. সারোয়ার আলম, ‘বাংলাদেশ ইয়ুথ অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেস’-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি অর্পণ চৌধুরী, সেক্রেটারি রাজন মল্লিক,সহ প্রতিষ্ঠাতা রাহিদ সামি,সদস্য নূরে মিরাজ খান শ্রেষ্ঠ, উম্মে সায়মা সেঁজুতি, অনিন্দীতা রায়, রায়হান রশীদ ও মো. আশেক এলাহী প্রমুখ। এ বিষয়ে সংগঠনের সদস্য অনিন্দীতা রায় বলেন, ‘আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে
দরিদ্র ক্যান্সারে আক্রান্তদের আর্থিকভাবে সহযোগিতা করা ও তাদের পাশে দাঁড়িয়ে সাহস যোগানো। আমাদের সংগঠনের অধিকাংশ স্বেচ্ছাসেবীই শিক্ষার্থী। তারা এই ছোট্ট সময়েই এই কাজের মাধ্যমে মানবিক শিক্ষাটা পাচ্ছেন। এভাবে আত্মীয়, পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।’

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী