
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং আহত হয়েছেন আরো ৩ জন। রবিবার (১৩ জুন)দুপুরে ঘাটাইল-সাগরদিঘী-ভরাডোবা সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটাইল-সাগরদিঘী- ভরাডোবা সড়কে শোলাকুড়া এলাকায় দুইদিক থেকে আসা ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ২জন যাত্রী নিহত হন। নিহতরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আঃ হালিমের ছেলে আমজাদ হোসেন (৪৩) এবং গোপালপুর উপজেলার কাঁঠালিয়া গ্রামের সোরহাব উদ্দিনের ছেলে মঞ্জুরুল করিম (৩৪)। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে তিন জন। এ বিষয়ে উপজেলার সাগরদিঘী তদন্ত কেন্দ্রের পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা