
মোঃ মাসুদ রানা রাশেদ: শনিবার (১২ জুন) সকাল ৬টা ৩০মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী (৫৮) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র, ১কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে শনিবার (১২ জুন) বিকাল ৫টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার আদিতমারী জিএস স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আদিতমারী কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে লালমনিরহাটে শোকের ছায়া নেমে এসেছে। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন পরিষদেরও সাবেক চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য