হোম » প্রধান সংবাদ » পাটগ্রামে দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

পাটগ্রামে দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

মিজানুর রহমানঃ সারা দেশে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদের মধ্যে প্রথম পর্যায়ে নির্মিত ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে। সারা দেশের ন্যায়  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়ও নির্মিত মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে।  গত বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে একযোগে মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাটগ্রাম উপজেলায় শহীদ আফজাল মিলনায়তনে অনলাইনে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন লালমনিরহাট- ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, জেলা প্রশাসক আবু জাফর, উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল প্রমূখ।  পরে উপজেলার পৌরসভার মির্জারকোট বুড়িমারী- লালমনিরহাট মহাসড়কের পাশে নির্মিত দৃষ্টি নন্দন মডেল মসজিদটি ঘুরে দেখেন এবং সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য দেন অতিথিরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!