
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে ইউপি চেয়ারম্যানের ছেলে মহিউদ্দিন প্রবাল হত্যাকাণ্ডের ১০ দিন পর মামলার প্রধান আসামি অন্তর মিয়া (২৪) আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ ১০ জুন বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট -২ রফিকুল ইসলাম বারী এর আদালতে হাজির হয়ে অন্তর আত্মসমর্পণ করে। অন্তর মিয়া পৌর শহরের কমলপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে। ঘটনা সূত্রে জানা যায় গত ৮জুন মঙ্গলবার সন্ধ্যায় অন্তরের
বাবা জিল্লুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। জিল্লুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি। এর আগে ৪জুন শুক্রবার দূর্জয় মোড় এলাকা থেকে উক্ত মামলার ২ আসামী রাজন ও তৌহিদ কে গ্রেফতার করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। পরে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় কমলপুরের আলী হোসেনের ছেলে সাকিব কে গ্রেফতার করে র্যাব। সাকিব এজাহার ভূক্ত আসামী ছিল না। কিন্তু পরে তাকে এজাহার ভুক্ত করা হয়েছে। এ নিয়ে হত্যা মামলায় মোট পাঁচজন গ্রেপ্তার হয়েছে। পাঁচজনের মধ্যে তিনজন র্যাবের হাতে, একজন পুলিশের কাছে এবং অন্তর আদালতে আত্মসমর্পণ করলেন। উল্লখ্য যে নিহত প্রবাল নরসিংদীর জেলার রায়পুরা থানার
মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন ভূঁইয়ার ছেলে। হোসেন ভূইয়া ভৈরব মাতৃকা হাসপাতাল ও বিল্ডিংয়ের মালিক। পরিবার পরিজন নিয়ে দীর্ঘ বছর ধরে ভৈরবেই তাদের বসবাস। গত ১জুন মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে প্রবালে মরদেহ সরদার হোটেলের পিছনে শাকিল মটরস থেকে উদ্ধার করে পুলিশ। এসময় কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নূরে আলম, পিবিআই ও ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় ৩ জুন অন্তরকে প্রধান অভিযুক্ত করে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার
পরিদর্শক (অপারেশন) তারিকুল আলম অন্তরের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, ‘অন্তরকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বাহিনীর মাধ্যমে এমন ভাবে জাল বিছানো হয়েছিল যে সে আজকে বা কালকে নিশ্চিত ধরা পড়ত। তার লোকেশন সহ চিহ্নিত হয়ে গিয়েছিল। উপায়ান্তর না দেখে সে আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করেছে। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঘটনার মূল কারন এখনো জানা যায়নি। তবে প্রধান আসামী অন্তর যেহেতু আইনের আওতায় এসেছে, এখন মূল কারন জানা যাবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য