
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানায় নবাগত সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) যোগদান করেছে। মঙ্গলবার দুপুরে আদমদীঘি সার্কেল অফিসে নবাগত সার্কেল নাজরান রউফ যোগদান করেন। তিনি ইতিপূর্বে ময়মনসিংহ ডিআইজি অফিসে সহকারি পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি স্টাফ অফিসার-২ ডিআইজি এর দায়িত্ব পালন করেন। নবাগত সার্কেলের যোগদানের সময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দিন, ওসি (তদন্ত) আলমাস হোসেন সরদার, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান