
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে জমিতে ঘাষ কাটতে গিয়ে জাহানারা খাতুন (৫০) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। সে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামের শহিদ আলীর স্ত্রী। বুধবার (৯ জুন) দুপুরে নিজ জমিতে ঘাষ কাটতে গিয়ে বৈদ্যুতিক সেচের তাড়ের সাথে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ এ বিষয়ে লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মোক্কা জানান বিদ্যুৎ পরিবাহী তাড়ে ত্রুটি থাকায় জাহানারা খাতুনের মৃত্যু হয়। তাদের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ নিজ বাড়িতে দাফন করার হবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু