হোম » প্রধান সংবাদ » নাটোরে বালি ভর্তি ট্রাক্টর উল্টে চালক নিহত

নাটোরে বালি ভর্তি ট্রাক্টর উল্টে চালক নিহত

নাটোর প্রতিনিধি:  নাটোরে বালি ভর্তি ট্রাক্টর উল্টে নুর আলম (৪২) নামের ট্রাক্টর চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার লক্ষীপুর পশ্চিম পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম একই এলাকার মৃত আজগর আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানাযায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ট্রাক্টর চালক নুর আলম বালি পরিবহনের জন্যে এলাকার বালি ব্যবসায়ী আক্কাস আলীর জমানো বালির স্টক হতে বালি বোঝাই করে। বালিবোঝাই শেষে ট্রাক্টর ঘোরাতে গেলে ট্রাক্টরটি উল্টে যায়। এতে তিনি বালি ভর্তি ট্রাক্টর নিচে চাপা পড়েন। পরে পার্শ্ববর্তী এলাকা থেকে দ্রুত একটি এক্সকাভেটর নিয়ে এসে বালি সরিয়ে উদ্ধার করতে দেরি হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!