হোম » প্রধান সংবাদ » টাঙ্গাইলে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণে পুলিশি বাধা 

টাঙ্গাইলে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণে পুলিশি বাধা 

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণেকালে পুলিশি বাধার সম্মুখীন হয়েছে বিএনপির নেতা-কর্মীরা। রোববার সকালে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ কর্মসুচীর আয়োজনে খাবার বিতরণের সময় কর্মসূচীতে বাঁধা প্রদান করে পুলিশ।  এসময়
পুলিশের সাথে নেতাকর্মীদের বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে টাঙ্গাইল ক্লাবের ভিতরে খাবার বিতরণ সম্পন্ন করে বিএনপির নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু,জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক আরশাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, মহিলাদলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ
করিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।  কর্মসূচির অংশ হিসেবে জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন সহ নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে। উল্লেখ্য ১৯৮১ সালের এই দিনে রাষ্ট্রবিরোধী একটি দলের প্রোরোচনায় বিপথগামী উশৃংখল কিছু সেনা সদস্যের বুলেটের আঘাতে নিহত হন তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!