
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার ধুনটে অনলাইন প্লাটফর্মে গল্প কবিতা লেখালেখির মাধ্যমে উত্থান শেখ সোহেল রানার। হৃদয়ে সৃষ্টি সুখের উন্মোদনা,কিন্তু সুযোগ ও সুবিধা ছিল কম । দীর্ঘদিন তাঁর কর্মতৎপরতা ও লেখালেখির প্রতি খেয়াল রাখেন জিএমসি ডিগ্রী কলেজের একদল তরুন প্রভাষক ও শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের কতিপয় সাহিত্যানুরাগী মানুষ। এরই ধারাবাহিকতায় ২৯-শে মে (শনিবার) ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে শেখ সোহেল রানার হাতে সাহিত্য পুরস্কার স্বরুপ কম্পিউটার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কবি ধুমকেতু ,বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন,সহকারী অধ্যাপক মাহবুর রহমান (ফিরোজ),উপাধ্যক্ষ
সাইফুল ইসলাম,প্রভাষক লুৎফর রহমান, হিরন সরকার,আব্দুর রাজ্জাক,সাবিনা ইয়াসমিন,রকিবুল হাসান (বিদ্যুৎ) ,সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম (ডলার), আশরাফুল ইসলাম,সুলতান মাহমুদ,সোহাগ হোসেন প্রমুখ। এ প্রসঙ্গে প্রভাষক লুৎফর রহমান বলেন,বাংলা সাহিত্য বিকশিত হোক তরুণ প্রজন্মের অন্তরে। একমাত্র সুস্থ্য সাহিত্য চর্চাই পারে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে।মাদক,সন্ত্রাস,ইফটিজিং থেকে বাঁচতে সাহিত্য চর্চার বিকল্প নেই। সোহেল রানা জি এম সি ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র, আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত