
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে অভিমানে জেসমিন আক্তার (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৭ মে) রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের মণিনাগ গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৮ মে) সকালে একই এলাকা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্বামী সাইদুল ইসলামকে জুয়া খেলতে নিষেধ করেন স্ত্রী জেসমিন আক্তার। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে জেসমিন সবার অজান্তে গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সুস্থ হলে জেসমিনকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু একইদিন রাতে জেসমিন বাড়িতে মারা যান। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নন্দীগ্রাম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা