হোম » প্রধান সংবাদ » শরণখোলায় বলেশ্বর নদীতে ভেসে আশা মৃত হরিণ উদ্ধার

শরণখোলায় বলেশ্বর নদীতে ভেসে আশা মৃত হরিণ উদ্ধার

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে সাগর সহ উপকুলীয় নদ-নদীতে ব্যাপক পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন ও প্লাবিত হয়েছে। ফলে বলেশ্বর নদীর জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি মৃত. হরিন। খোজঁ নিয়ে জানাযায়, ৩৫/১ পোল্ডারের বেরিবাঁধের পাশে বলেশ্বর নদী সংলগ্ন উপজেলার রায়েন্দা ইউনিয়নের ঝিলবুনিয়া এলাকার খান বাড়ী সামনে ২৬ মে (বুধবার) বিকালে স্থানীয় কিছু শিশুরা খেলা করছিল। এ সময় তারা নদী থেকে একটি হরিন ভেসে যেতে দেখে পরে তা কিনারে তুলে আনেন। পরবর্তীতে দেখতে পান হরিনটি জীবিত নয় মৃত. স্থানীয় বাসিন্দা যুবলীগ নেতা মো. হেলাল তালুকদার বলেন,

শিশুদের উদ্ধারকৃত হরিনটি মৃত. অবস্থায় পাওয়া গেছে।ধারনা করা হচ্ছে জোয়ারের পানি সুন্দরবনে ঢুকে পড়ার কারনে এই বাচ্ছা হরিনটি কোন কিনারা না পেয়ে মারা গেছে এবং পরবর্তীতে বলেশ্বর নদীর পানিতে ভেসে লোকালয়ের দিকে আসছে। তবে, উদ্ধারকৃত মৃত. হরিনটির ওজন (আনুমানিক) ১৮ থেকে ২০ কেজি। পুর্ব বনবিভাগের (ডিএফও) মুহম্মদ বেলায়েত হোসেন জানান, ঘুর্নিঝর ইয়াসের প্রভাবে সুন্দরবনে ব্যাপক পানি বৃদ্ধি পাওয়ার কারনে ওই হরিনটি মারা যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে, আমরা খবর পেয়ে একদল বনরক্ষী ওই এলাকায় ইতিমধ্যে পাঠিয়েছি এবং শরনখোলা রেঞ্জ এলাকায় হরিনের মৃত.দেহটি মাটি চাপা দেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!