
নারয়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে ঝড়ের কবলে পড়ে নিঁখোজ হওয়ার একদিন পর আব্দুল আলী (৩০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে ডুবুরী দল। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এর আগের দিন রাত নয়টার দিকে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হন তিনি। নিহত আব্দুল আলী টৈটিয়াকান্দা পাড়া গ্রামের ফজর আলীর ছেলে। তার ১৪দিনে একটি কন্যা সন্তান আছে বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য মো. হানিফা জানান,
সোমবার রাত ৯ টার দিকে নিহত আব্দুল আলীসহ ৪/৫ জন লোক নরসিংদীর চরদিঘলদী এলাকা থেকে গরুর জন্য খড় নিয়ে ট্রলার দিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির পাশে এসে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। এতে সাথের সবাই তীরে উঠতে পারলেও আব্দুল আলী উঠতে পারেনি। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেনকে জানালে তিনি ডুবুরী দল পাঠান। দিন ব্যাপী চেষ্টার পর বিকালে তার লাশ একই উপজেলার কান্দা পাড়া এলাকার মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন ইউএনও মো. সোহাগ হোসেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা