
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃটাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালক ও হেলপার নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার(২৫ মে)রাত সাড়ে ৯ টা সময় টাঙ্গাইল-গামী একটি যাত্রী বাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬০৩৪) নিয়ন্ত্রন হারিয়ে একটি লড়ির পিছনে ধাক্কা দেয়।এতে লড়িতে থাকা ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে মৃত ব্যক্তিদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তানত্বর করে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত বাস চালক ও হেলপার উভয়ের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়।নিহতরা হলেন-মোমিন(২৮)ও বাধন(২৪) বিষয়টি নিশ্চিত করে উদ্ধারকারী-টিমের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মাদ ইদ্রিচ জানান,মৃত ব্যক্তিদের উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তানত্বর করা হয়েছে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত