
শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ মেয়াদ উত্তীর্ণ জিনিস দিয়ের খাবার তৈরির অপরাধে টাঙ্গাইল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার(২৫ মে)দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বেড়াবুচনা এলাকায় অবস্থিত টাঙ্গাইল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালায় টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযান কালে অনুমোদনহীন ক্যামিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশের খাদ্য প্রস্তুতের অপরাধে টাঙ্গাইল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লংঘনের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা অারোপ করা হয়। এ বিষয়ে ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য