হোম » প্রধান সংবাদ » গণপরিবহন চালু করায় খুশি নাটোরের পরিবহন শ্রমিক, মালিক এবং যাত্রীরা

গণপরিবহন চালু করায় খুশি নাটোরের পরিবহন শ্রমিক, মালিক এবং যাত্রীরা

নাটোর প্রতিনিধি:  দীর্ঘ ৪৯ দিন বন্ধ থাকার পরে আবার দূরপাল­ার গাড়ি চলাচল শুরু হওয়ায় খুশি নাটোরের পরিবহন শ্রমিক সহ সাধারণ যাত্রীরা। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা।আজ সোমবার সকাল থেকে সরকারি সকল নির্দেশনা মেনে দূরপাল­ার গাড়িগুলো নাটোরের বড় হরিশপুর বাস টার্মিনাল সহ বিভিন্ন বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। গাড়িগুলোতে সরকারি নির্দেশনা মেনে প্রতি ২ আসনে একজন করে যাত্রী, যাত্রীদের মাস্ক পরিধান নিশ্চিত ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে দূরপাল­ার গাড়িগুলো চলাচল করছে। সরকারি নির্দেশনা মেনে ৬০% ভাড়া বাড়িয়ে চলাচল করছে দূরপাল­ার বাস গুলো। তবে অতিরিক্ত ৬০% ভাড়ার বিষয়ে যাত্রীরা এখনো কোন অভিযোগ জানায়নি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!