
নাটোর প্রতিনিধি: দীর্ঘ ৪৯ দিন বন্ধ থাকার পরে আবার দূরপালার গাড়ি চলাচল শুরু হওয়ায় খুশি নাটোরের পরিবহন শ্রমিক সহ সাধারণ যাত্রীরা। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা।আজ সোমবার সকাল থেকে সরকারি সকল নির্দেশনা মেনে দূরপালার গাড়িগুলো নাটোরের বড় হরিশপুর বাস টার্মিনাল সহ বিভিন্ন বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। গাড়িগুলোতে সরকারি নির্দেশনা মেনে প্রতি ২ আসনে একজন করে যাত্রী, যাত্রীদের মাস্ক পরিধান নিশ্চিত ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে দূরপালার গাড়িগুলো চলাচল করছে। সরকারি নির্দেশনা মেনে ৬০% ভাড়া বাড়িয়ে চলাচল করছে দূরপালার বাস গুলো। তবে অতিরিক্ত ৬০% ভাড়ার বিষয়ে যাত্রীরা এখনো কোন অভিযোগ জানায়নি।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন