
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ (বগুড়ার নন্দীগ্রামে রণবাঘাহাট ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বগুড়া জেলাধীন নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘাহাট-বাজার ইজারা প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কমমূল্যে রণবাঘাহাট-বাজার ইজারা প্রদান করায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হবে। ১৯ মে মেসার্স রাহী ট্রেডার্সকে ৮৩ লাখ টাকায় রণবাঘাহাট-বাজার ইজারা প্রদান করা হয়েছে।
অথচ রণবাঘাহাট-বাজার বাংলা ১৪২৬ সালে ১ কোটি ৩৩ লাখ টাকা ও ১৪২৭ সালে ১ কোটি ১৫ লাখ টাকায় ইজারা দেয়া হয়েছিলো। কমমূল্যে রণবাঘাহাট-বাজার ইজারা প্রদানের প্রতিবাদে ও ইজারা বাতিলের দাবিতে ২০ মে দুপুর ১২ টায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হতে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত জানান, কমমূল্যে রণবাঘাহাট-বাজার ইজারা প্রদানের প্রতিবাদে ও ইজারা বাতিলের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল করেছি।
আওয়ামী লীগ নেতা রাকিবুল হাসান রাজ্জাক বলেন, মেসার্স রাহী ট্রেডার্স কালো তালিকাভুক্ত থাকায় বিগত দিনে হাট-বাজার ইজারায় অংশগ্রহণ করতে পারেনি। সেই মেসার্স রাহী ট্রেডার্সকে কিভাবে রণবাঘাহাট-বাজার ইজারা দেয়া হয়েছে। পুনরায় দরপত্র আহবান করলে ওই হাটের ইজারামূল্য বৃদ্ধি পাবে। তাই বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনা করা দরকার।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা