
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ২০-ই মে (বৃহস্পতিবার) দুপুর ১২ টার সময় বগুড়ার শেরপুর উপজেলার নতুন ভূমি অফিস প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। অফিস উদ্বোধন শেষে ভূমি অফিস চত্ত্বরে বৃক্ষ রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও বগুড়া জেলা প্রশাসক শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নে গৃহহীন পরিবারের মধ্যে ঘর প্রদান সহ বিভিন্ন ইউনিয়নে আরও বেশ কিছু প্রকল্প পরিদর্শন করেন।
বগুড়া জেলা প্রশাসক জনাব জিয়াউল হক ব্যস্ত সময়ে শেরপুরের আইনশৃংখলা পরিস্থতি, উন্নয়ন ও কোভিড ১৯ নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান