
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন মাঠে কাজ করার সময় বজ্রপাতে ছয়জন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পার্থশী,সাপধরী,গাইবান্ধা ও পালবান্ধা ইউনিয়নের বিভিন্ন মাঠে এ ঘটনা ঘটে। এসময় আরও ৪জন আহত হয়েছে। নিহত কৃষকেরা হলেন,পার্থশী ইউনিয়নের পশ্চিম গামারিয়া গ্রামের মৃত জব্বার খানের ছেলে এনামুল (৩৫), মৃত হাসান সেখের ছেলে কালা সেখ (৪৫),বাইলে মিয়ার ছেলে শাহাজান মিয়া(৩৫)। সাপধরী ইউনিয়নের প্রজাপতির গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল মিয়া(৩০), গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মৃত আমির মাহমুদের ছেলে শহিজল (৫০) এবং
পলবান্ধা ইউনিয়নের কুদ্দুস মিয়ার ছেলে জাবেদ আলী(৬৬)। এছাড়াও বাহাদুরপুর গ্রামের হেকতম আলীর তিনটি গাভী বজ্রপাতে মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম। পার্থশী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন,যে তিনজন মারা গেছে তাদের সাথে ১১জন মিলে জারুলতলা মাঠে ধান কাটছিল। ধান কাটার এক পর্যায়ে বিকালে বৃষ্টি হলে ৭জন বজ্রপাতে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আর বাকি ৪জনের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য