হোম » আইন-আদালত » ফুলগাজী সীমান্তে বাংলাদেশী ৩ নারী আটক

ফুলগাজী সীমান্তে বাংলাদেশী ৩ নারী আটক

ইকবাল হোসেন জীবন, মিরসরাই প্রতিনিধি:: ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ ফুলগাজী জেলার উত্তর তারাকুচা নামক স্থান দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কালে ৩জন বাংলাদেশী (মহিলা) নাগরীক (১) মোছাঃ নুর জাহান আক্তার (২৩) পিতা, মোঃ নজরুল ইসলাম, মাতা, রাজিয়া বেগম, গ্রাম, মানিকদি, পো, ঢাকা ক্যান্ট, ১২০৬, থানা, মিরপুর, জেলা, ঢাকা। (২) মোছাঃ সেলিনা আক্তার (২৪), পিতা, মৃত আঃ খালেক, মাতা, রৌশন আরা, গ্রাম, চামরা, পো, বাকুরতা, থানা, সাভার, জেলা, ঢাকা। (৩) মোছাঃ খালেদা আক্তার (২২) পিতা, শমসের আলম, মাতা, মৃত জাহানারা বেগম, গ্রাম, নাপিত খালি, পো, পেকুয়া, থানা, পেকুয়া, জেলা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১টার দিকে তাদের আটক করে।

ফেনী ব্যাটালিয়ন-৪ অধিনায়ক কর্নেল মোহাম্মদ আব্দুর রহিম বলেন, ফেনীর ফুলগাজী এলাকার সীমান্ত পিলার ২১৮২/১ এস এর তারাকুচা নামক স্থান দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে তারাকুচা বিওপির টহলরত বিজিবির সদস্যরা তাদের আটক করে। তারা ১মাস আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে তাদের আত্মীয় এর বাসায় বেড়াতে যায় এবং লকডাউনের আটকে পড়ায় আর বাংলাদেশে আসতে পারেনি। তাই তারা ভারতীয় লোকের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে নিজ বাড়ীতে প্রত্যাবর্তনের জন্য। আটকের সময় তাদের ০৩ তিন জনের কাছে নিজেদের ব্যবহৃত কাপড়ের ব্যাগ এবং ০১ টি স্যামসাং বাটন মোবাইল পাওয়া যায়। আটককৃত বাংলাদেশী নাগরিকদের ফুলগাজী থানায় মালামালসহ বিজিবি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে জেলা প্রশাসনের নিকট সরকার কর্তৃক নির্দেশিত করোনা প্রটোকল প্রতি পালনের জন্য হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!