
রবিউল হাসান লায়ন,জামালপুর: প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা। বুধবার সকালে প্রেসক্লাব চত্বরে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন বীর প্রতিক সৈয়দ সদরুজ্জামান হেলাল, সাংবাদিক নুরুল হক জঙ্গি, মোস্তফা বাবুল, মোস্তফা মনজু, আনোয়ার হোসেন মিন্টু, জাহাঙ্গীর সেলিম, জাহিদ হাবিব, বজলুর রহমান, কাফী পারভেজ, জাহাঙ্গীর আলম, শওকত জামান, আব্দুল আজিজ, শহিদুল ইসলাম তুফান, নারী সাংবাদিক শিলা আহমেদ ও পুতুল রানী প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি ঢাকতেই সাংবাদিক রোজিনা ইসলামের উপর পরিকল্পিতভাবে নির্যাতন করা হয়েছে। অবিলম্বে সাংবাদিক রোজিনা উপর নির্যাতনকারীদের চাকরিচ্যুত ও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য