হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে মহামারী করোনা প্রতিরোধে জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ

ঠাকুরগাঁওয়ে মহামারী করোনা প্রতিরোধে জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ“মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনা মুক্ত থাকুন” এই শ্লোগানে- ঠাকুরগাঁওয়ে মহামারী করোনা প্রতিরোধে জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গতকাল সোমাবার শহরের চৌরাস্তায় জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন, মাস্ক ও লিফলেট বিতরণ সেই সাথে জনসচেতনতামূলক মাইকিং করা হয়।

ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ক্যাম্পেইন চলাকালে বক্তব্য দেন, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, আধুনিক সদর হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা: মো: শাহজাহান নেওয়াজ, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা: শিরিন আকতার পপি, ডবিউএইচও’র এসআইএমও ডা: সিফাত জাহান, ম্যাডিকেল অফিসার ডা: ফারুক হোসেন, ডা: আফরিন নাজনীন, স্যানেটারী ইন্সপেক্টর অশীষ কুমার সাহা, ডিএইচআই মাহফুজা পারভীন প্রমুখ।

এ সময় পথচারীদের মাঝে মাস্ক, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। রংপুর বিভাগের ৮টি জেলার মোট ৫৮টি উপজেলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে বলে জানান সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার। এরই ধারাবাহিকতায় পৌর শহরের চৌরাস্তা, ঠাকুরগাঁও রোডসহ বিভিন্ন স্থানে একই সাথে প্রতিটি উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!