
মঙ্গলবার (১৮ মে) দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আলাদা আলাদা বজ্রপাতে এ দূর্ঘটনা ঘটে।
খালিয়াজুরি উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম জানান, উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুরের কৃষক বিপুল মিয়া(২৮), একই গ্রামের ওয়াসেক মিয়া (৩২) ও বাইতুল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনিরুল হক(২৮) নিহত হয়েছেন। এসময় তারা সকলেই হাওরে ধান কাটার কাজ করছিলেন।
আহতরা বর্তমানে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শিবিরুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বৃষ্টিপাত চলাকালে উপজেলার ধলামূলগাও ইউনিয়নের পালগি গ্রামে ইছাক ফকিরের ছেলে স্কুলছাত্র জিনায়েদ (১১) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম জানান, বিকের সাড়ে তিনটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে কিশোরদের ফুটবল খেলা চলাকালে বজ্রপাতে মৃত আব্দুল মান্নাফের ছেলে আতাবুর রহমান(২১) ও একই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃশরীফ মারা যায়। এছাড়াও একই গ্রামের রুমান (১৮), রবিন (১৫) ও তিয়শ্রি ইউয়নের বাস্তা গ্রামের সুরমা আক্তার ও কনা আক্তার আহত হয়েছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজো শাহ নেওয়াজ জানান, উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুন্ডলী গ্রামের ফজলুর রহমান (৫৫) ও পাইকুড়া ইউনিয়নের বৈরাটি গ্রামের বায়েজিদ মিয়া (৪২) বজ্রপাতে মারা যান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২