
রবিউল হাসান লায়ন,জামালপুর: আজ থেকে চার দশক আগে ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ ছয় বছর নির্বাসন শেষে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে ফিরে আসেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলানগরে লাখ লাখ জনতা সংবর্ধনা দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বিদেশ থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। সেই থেকে এ দিনটিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষে সোমবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ জামে মসজিদে বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখার সভাপতি নিহাদুল আলম নিহাদ, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের আহবায়ক মোঃ খাবীরুল ইসলাম খান প্রমুখ। অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিএম রাজন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান অমিত, শহর ছাত্রলীগের আহবায়ক মোঃ জুয়েল মিয়া, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আরমান হোসেন সাগরসহ জেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সরকারি আশেক মাহমুদ কলেজ জামে মসজিদের পেস ইমাম। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য